1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি অফিস ও সান্তাহার পৌর যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সংক্রান্ত ২টি নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ কর্মী ইসমাইল হোসেন [৬০) ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী [২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন সান্তাহার ইউনিয়েন আ’লীগের ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ও ছাত্রলীগ কর্মী মিঠু আলী আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার (২৪ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের হয়। এই মামলায় গত শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রাম ও গোড়গ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আ’লীগ কর্মী ও ছাত্রলীগ কর্মীকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট