1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী - নব দিগন্ত ২৪
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের আদমদীঘিতে চোরকে ধরে ১০০ রাকাত নফল নামাজ পড়ালেন স্থানীয় জনতা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ ডিমলায় বিদ্যালয়ে চোরের হানা, ৬ ফ্যানসহ খেলার সামগ্রী চুরি ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, ৪ জন গুরুতর আহত ডিমলার ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 মনা যশোর প্রতিনিধিঃ
বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী আজ বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করেছেন। শনিবার ২৪শে মে বেলা ১২ টার দিকে তিনি বেনাপোল স্থল বন্দরে এসে পৌছান।

তাকে স্বাগত জানান,বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান(অতিরিক্ত সচিব) এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) মো. শামীম হোসেন(উপসচিব)।

এ সময় আরও উপস্থিত ছিলেন,শার্শা উপজেণার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান,
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মো. মামুন কবির তরফদার ও এডি রতন, বন্দরের ডেপুটি ডাইরেক্টর মো. রাশেদুল সজীব ,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী ও সহ সভাপতি- তবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক-ডা.ইদ্রিস আলী।

বন্দরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সচিব মহোদয় বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে-ফিরে দেখেন এবং পণ্য খালাসে বন্দরে কর্মরত কর্মচারী এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধা সমূহ মম্পর্কে জানতে তাদের সাথে কথা বলেন।

এ সময় শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরা হয়। সিনিয়র সচিব ইউসুফ আলী তাদের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট