1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
১৩ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

১৩ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত বিদেশি শাড়ি উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিবেদকঃ
শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১১১৯ পিস বিদেশি শাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ শামিম হোসেন (৩৩) ও মোঃ মুজাম্মেল হক (৪৪)।
২৫ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ৭ নং ইংলিশ রোডের চিত্রামহল সিনেমা হলের পূর্ব পার্শ্বে অবস্থিত মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ শাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির কোতয়ালী থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে কোতয়ালী থানার একটি টিম রাত্রিকালীন টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মক্কা এজেন্সি ট্রান্সপোর্ট লিমিটেডের অফিস কক্ষে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিদেশি শাড়ি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে SANJANA, PARINAYAM, K.V BURBERRY HANDLOOM, এবং SILK MAYER ANCHOL সহ বিভিন্ন ব্র্যান্ডের ১১১৯ পিস বিদেশি শাড়ি উদ্ধার করে থানা পুলিশ। এসব শাড়ির আনুমানিক বাজার মূল্য ১৩ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা। এছাড়াও, অভিযানে নয়টি বুকিং রশিদ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত মোঃ শামিম হোসেন ও মোঃ মুজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরাসহ উক্ত চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট