1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিটিটিসি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে গ্রেফতার করেছে সিটিটিসি

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন (৩২)কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রবিবার (২৫ মে ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। গত ৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ খ্রি. রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হয়।

সিটিটিসি সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেনকে রবিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট