1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীতে শিশুদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির উদ্যোগে সফল কর্মশালা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রাজধানীতে শিশুদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির উদ্যোগে সফল কর্মশালা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধি:
শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিশেষ শিক্ষা ও সচেতনতামূলক কর্মশালা Practical & Participatory Education Program (PPEP) অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ মে ২০২৫ খ্রি.) সকালে ডিএমপির-ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে Japan International Cooperation Agency (JICA)-এর সহযোগিতায় Dhaka Road Traffic Safety Project (DRSP)-এর আওতায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিএমপির-ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে ট্রাফিক আইন, পথচারী নিরাপত্তা এবং সড়কে সচেতন আচরণ গড়ে তোলার লক্ষ্যে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুটি বিদ্যালয়ের তয়, ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠিতব্য কর্মশালায় রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের গুরুত্ব, গাড়িতে সিটবেল্ট ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা, চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বা হাত না বের করা, ট্রাফিক সিগন্যাল অনুসরণ ও প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়।

কর্মশালায় ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলামের নির্দেশনায় শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক শেরেবাংলা নগর জোন জাকির হোসেন এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদপুর জোন আসলাম সাগরসহ সংশ্লিষ্ট জোনের ট্রাফিক-ইন্সপেক্টরগণ। তারা শিশুদের উদ্দেশ্যে সড়কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

শিক্ষার্থীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে কর্মশালাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ডিএমপি ও জাইকার প্রতিনিধিরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট