1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরায় বিজিবি বিশেষ অভিযানে ৬৬ লক্ষ টাকার ৪ টি স্বর্ণের বারসহ আটক-১ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সাতক্ষীরায় বিজিবি বিশেষ অভিযানে ৬৬ লক্ষ টাকার ৪ টি স্বর্ণের বারসহ আটক-১

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিশেষ অভিযানে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার তেতুলতলা থেকে এ স্বর্ণের বার আটক করা হয়। এসময় ভোমরা বন্দরের দিকে ইজিবাইকযোগে গমনকারী সন্দেহভাজন মো. রুহুল আমিন (৬৮) কে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়। আটক হওয়া রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা মৃত হানিফ মুন্সির ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। গোয়েন্দাদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন আটক করে। পরবর্তীতে আটককৃত রুহুল আমিন কে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার মূল্য ৬৬ লক্ষ ৮০ হাজার ৮৫০ টাকা এবং মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট