1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
এক রাতে দুই ঘরে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী। - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

এক রাতে দুই ঘরে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী।

সাকিব হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

সাকিব হোসেন (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চর বয়রা গ্রামে এক রাতেই পরপর দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো গ্রামজুড়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে গ্রামের বাসিন্দা সালাম উদ্দিনের বাড়িতে। রাতের আঁধারে চোরেরা ঘরে প্রবেশ করলেও কোনও মূল্যবান সামগ্রী নিয়ে যেতে পারেনি। তবে ওয়ারড্রব খুলে জামা-কাপড় এলোমেলো করে রেখে যায়, যার ফলে ঘরের সদস্যরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

একই রাতে চুরি হন আজিজ ফারাজির ঘরে। তার ঘর থেকে চোরেরা নিয়ে যায় প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা। চুরি করার পর স্বর্ণের বক্সসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পার্শ্ববর্তী চান বুরুর বাড়িতে ফেলে রেখে যায় তারা।
এই ঘটনাগুলো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাতে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই।

চুরির বিষয়ে দুমকি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং চোরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট