1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে এক যুবকের মরদেহ উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে এক যুবকের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর এলাকার শিমুলিয়া গ্রামের আবদুল আলিমের ছেলে। সোমবার সকাল সাড়ে ৯টায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানাগেছে, সোমবার ভোর থেকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রামের জনৈক মিলাদুন্নাবীর মুরগীর খামার সংলগ্ন এলাকায় যুবক জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে ছিলো। স্থানিয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর নওগাঁর পিবিআই টিম তার আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নাম ঠিকানা বের করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন তা কেউ পরিষ্কারভাবে বলতে পারছেন না। মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট