1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলায় চলন্ত বাসের ধাক্কায় পথচারী নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

যশোর শার্শা উপজেলায় চলন্ত বাসের ধাক্কায় পথচারী নিহত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় চলন্ত বাসের ধাক্কায় হবিবর রহমান হবি (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কুচেমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হবি টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গৃহবধূ বিউটি বেগম জানান, নাভারণ থেকে একটি মাহেন্দ্রযানে করে কুচেমোড়া নামক স্থানে নেমে রাস্তা পার হচ্ছিলেন হবি। এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।

স্থানীয় চায়ের দোকানি জাকির হোসেন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তের দাগ ছাড়া কোনো আলামত পাওয়া যায়নি। বাসটি পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট