1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
কালুরঘাটে ভয়াবহ ট্রেন-গাড়ি সংঘর্ষ! শিশুসহ ৩ প্রাণহানি,৭ অঙ্গহানি-আহত; নিরাপত্তা ব্যর্থতায় ৪ রেলকর্মী বরখাস্ত - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

কালুরঘাটে ভয়াবহ ট্রেন-গাড়ি সংঘর্ষ! শিশুসহ ৩ প্রাণহানি,৭ অঙ্গহানি-আহত; নিরাপত্তা ব্যর্থতায় ৪ রেলকর্মী বরখাস্ত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কালুরঘাট রেল সেতুতে গত রাতে এক মর্মান্তিক সড়ক-রেল সংঘর্ষে ৩ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছেন, অনেকের অঙ্গহানি বা গুরুতর জখমের মতো ভয়াবহ অবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি যানবাহন।

স্থানীয় সূত্র ও জরুরি সেবা সংস্থাগুলোর তথ্যমতে, রাত আনুমানিক ১০টার দিকে কালুরঘাট রেল সেতুর উপর দিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন চলাচলকালে সেতুর উপরই একটি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি কাভার্ড ভ্যানের সাথে প্রচণ্ড মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় যানবাহনগুলো ছিন্নভিন্ন ও দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের মুহূর্তেই ৩ জন নিহত হন।

আহত ৭ জনকে জরুরিভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীদের মতে, আহতদের মধ্যে অনেকের হাত-পা বিচ্ছিন্ন হওয়াসহ অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সেনাবাহিনী, স্থানীয় পুলিশ ও বেসরকারি সংস্থার উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কাজ শুরু করে।

চট্টগ্রাম রেলওয়ে বিভাগের এক কর্মকর্তা ঘটনা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।” দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কালুরঘাট রেল সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ ও দায় নির্ধারণে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৪ জন রেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা করছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট