1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিএমপির সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ডিএমপির সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আজ শনিবার সকাল ০৭:৩০ ঘটিকায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা এ জামাতে অংশ নেন।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে। এরই অংশ হিসেবে পুরো জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পেশাকে পুলিশ সদস্য মোতায়েন ছিল। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা সুইপিং করা হয়। সার্বিক নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত রাখা হয় ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট। ঈদ জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি তৎপরতা, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট