1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ কেন্দ্র করে দ্বন্দ্ব, সন্ধ্যায় বোমা হামলায় বিএনপির কর্মি নিহত - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

যশোর বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ কেন্দ্র করে দ্বন্দ্ব, সন্ধ্যায় বোমা হামলায় বিএনপির কর্মি নিহত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বে বোমা হামলায় আব্দুল হাই (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির একজন কর্মী।

এ ঘটনায় আহত হয়েছেন মো. জিয়া (৩২) নামে অপর একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হরকরার ছেলে।

স্থানীয়রা জানান, ডুবপাড়া ঈদগাহ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক ও কর্মী আবু সাইদ ও আব্দুল হাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড়ে অবস্থান করছিলেন। এসময় ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে আব্দুল হাইয়ের ওপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এসময় আব্দুল হাই ও মো. জিয়া মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট