1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে , সতর্ক বিজিবি ।কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা প্রতিহত করতে রাজশাহীর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি জোরদারসহ সকল ধরনের পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করছে বাহিনীটি।

রাজশাহী বিজিবি থেকে, এসব তথ্য জানান বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে জন্য বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো হচ্ছে।”

সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকাতে পদক্ষেপ নেয়া হয়েছে ।
রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল। তবে দেশের অন্যান্য অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যেসব স্থানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেসব স্থানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

কোরবানির পর পশুর চামড়া যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হয়, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

তিনি বলেন, “প্রতি বছর কোরবানির সময় সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে। এবছরও আমরা সতর্ক আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । ভারত থেকে গরু আনার ক্ষেত্রে যাতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিজিবি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।

জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তসহ অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবি তৎপর রয়েছে বলে জানান, লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট