1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

এম এ সালাম
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ শেষে উশৃঙ্খল কিছু বিক্ষোভকারী রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

আজ মঙ্গলবার (১০ই জুন) বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পরে বিক্ষোভ কারীরা রবীন্দ্র কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকেও মারধর করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা অভিযোগ করে বলেন, গত ৮ই জুন রোববার পৌর শহরের রুপপুর নতুন পাড়ার আমজাদ হোসেনের ছেলে দুবাই প্রবাসী শাহনেওয়াজ সোহান (৩০) তার স্ত্রী সুইটি আক্তার (২২) ও ভাতিজা রোহান (৪) রবীন্দ্র কাছারি বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে রবীন্দ্র কাছারি বাড়ির এক কর্মচারীর সাথে সোহানের বাকবিতন্ডা হলে স্ত্রী ও ভাতিজা সহ সোহানের উপরে দায়িত্বরত কয়েকজন কর্মচারী হামলা চালায়।

পরে রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমানের নেতৃত্বে সোবহানকে অডিটোরিয়ামে ভেতরে নিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

এসময় মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ কারীরা রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়াম মোঃ হাবিবুর রহমান ও হামলায় জড়িত কর্মচারীদের শাস্তি এবং অপসারণ দাবি করেন।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ানের মোবাইলে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, কাচারি বাড়িতে নৈরাজ্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট