1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় বিয়ের দাবীতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সলঙ্গায় বিয়ের দাবীতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক মুসলিম নারী। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে এই ঘটনা ঘটে।
আজ শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশচন্দ্ররে ছেলে উজ্জ্বল চন্দ্র এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আক্তার।সে বেলকুচি থানা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্র এর সাথে পরিচয় হয়।

ভূক্তভোগী ওই নারী জানান,পরিচয়ের এক পর্যায়ে উজ্জ্বল চন্দ্ররের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেলে কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র । সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্ররের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমে সম্পর্ক নেই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,এ নিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট