1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা,এক যুবক নিহত - নব দিগন্ত ২৪
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা,এক যুবক নিহত

আলি শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, এক যুবক নিহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ইমরান সিদ্দিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।

নিহত ইমরান সিদ্দিক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার শুকুর শেখের ছেলে। এর আগে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদীতে ফিরছিলেন ইমরান। পথিমধ্যে বামনকান্দা এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্ত না করার জন্য ইমরানের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট