1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো

গোলাম কিবরিয়া
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো ।
রাজশাহীতে আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে হিমাগার মালিকদের চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছে, আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৫ টাকা ৫০ পয়সা।

সোমবার (১৭ জুন) রাজশাহী আর্মি ক্যাম্পে দুপুর ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা অনুযায়ী, রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন ভাড়ায় একমত হন। মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এ ভাড়া প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহাদ আলী এবং সহসভাপতি আলম আলীসহ অনেকে।

বৈঠক শেষে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি আলুর ভাড়া হবে ৫ টাকা ৫০ পয়সা এবং শ্রমিক খরচ বাবদ ৫০ পয়সা আদায় করা যাবে। আগাম বুকিংয়ে সংরক্ষিত আলুর ক্ষেত্রে আগের চুক্তির হারেই ভাড়া নেওয়া হবে। তবে সেক্ষেত্রেও শ্রমিক খরচ হিসাবে ৫০ পয়সা আদায় করা যাবে।

এর আগে প্রতি কেজি আলুর ভাড়া ছিল ৪ টাকা। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা সেই ভাড়া বাড়িয়ে ৮ টাকা নেওয়া শুরু করলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর মধ্যস্থতায় এ সমঝোতা প্রতিষ্ঠিত হলো। এতে আলু চাষিদের অভিযোগের একটা সুষ্ঠ মিমাংসা হলো ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট