1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে বিএনপির কমিটি গঠনে সংঘর্ষ, প্রধান অতিথি জাফর আলি মিয়াকে উদ্ধার করলো পুলিশ - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

রাজৈরে বিএনপির কমিটি গঠনে সংঘর্ষ, প্রধান অতিথি জাফর আলি মিয়াকে উদ্ধার করলো পুলিশ

নাজমুল হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি কলেজ মাঠে, বিএনপির কমিটি গঠন অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন ২০২৫) বিকেলে রাজৈর পৌরসভার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রধান অতিথি জাফর আলি মিয়াকে পুলিশ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

জানা গেছে, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় মতবিরোধ সৃষ্টি হয়। দলীয় পদ-বণ্টন নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান নেতৃত্বে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে প্রধান অতিথি জাফর আলি মিয়াকে নিরাপদে সরিয়ে নেয়।

রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরা দ্রুত ব্যবস্থা নিই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রধান অতিথিকে পুলিশের হেফাজতে নিয়ে আসি।”

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আমরা একটি সুসংগঠিত কমিটি চাই, কিন্তু কিছু দলে ভাঙন সৃষ্টিকারীরা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা করেছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট