1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো নির্দেশ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো নির্দেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত জসিম উদ্দীন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার দলীয় পদ স্থগিত করেছে জেলা কৃষকদল।

বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি। তিনি বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে।

এর আগে, গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর এলাকার ভুক্তভোগী নারী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জসিমের সঙ্গে ভুক্তভোগী নারীর পাঁচ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেলে শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি।

পরে জসিম জানান, তিনি বিয়ে করবেন না। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান।

ভুক্তভোগী নারী জানান, এরপরও জসিমকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি হয়নি। বাধ্য হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এ বিষয়ে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে তাকে বহিষ্কার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট