1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় এস আই কে মব ষ্টাইলে মারধর। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

খুলনায় এস আই কে মব ষ্টাইলে মারধর।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মব ষ্টাইলে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সুকান্ত দাশের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন কেএমপির সদর ও সোনাডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে আজ খুলনায় যান তিনি। সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর সুকান্ত দাসের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। 

স্থানীয়রা জানায়, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এ সময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে যাচ্ছিলেন এসআই সুকান্ত। থ্রি-হুইলারটি ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর সময় বিএনপির কিছু নেতাকর্মী সুকান্তকে গাড়ি থেকে টেনেহিছড়ে বের করে মারপিট করে। পরে বিএনপির সিনিয়র নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেন।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ওই এলাকায় বিএনপির মাদকবিরোধী একটা বড় প্রোগ্রাম ছিল। তিনি সেই প্রোগ্রামে ব্যস্ত ছিলেন, এ কারণে বিস্তারিত কিছু জানেন না। তবে পরে শুনেছেন এসআই সুকান্তকে স্থানীয়রা ধরে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মারধরের কারণে সুকান্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। এ কারণে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট