1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খুলনায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী র‍্যাব কর্তৃক গ্রেফতার জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা: খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ২ জনকে মামলার ৭২ ঘন্টার ভিতর গ্রেফতার করেছে র‍্যাব-৬। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

খুলনায় ধর্ষণ মামলার প্রধান দুই আসামী র‍্যাব কর্তৃক গ্রেফতার জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা: খুলনায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী ২ জনকে মামলার ৭২ ঘন্টার ভিতর গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

র‍্যাব”৬ খুলনা সুত্র থেকে জানা যায়,উক্ত আসামীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ২৬ জুন ২০২৫ এর বিকাল ৩ টার দিকে কেএমপি খুলনার খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান ১ নং পলাতক আসামী মোস্তাক আহমেদ সজীব ওরফে রাশেদ (৪০), পিতা-মনিরুল ইসলাম, সাং-বড় বয়রা পালপাড়া এবং ২নং আসামী মো. রাজু শেখ (৩২)পিতা- মো. আবজাল শেখ, সাং-বড় বয়রা মধ্যপাড়া, উভয় থানা- খালিশপুর থেকে গ্রেফতার করেন।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভিকটিম একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। গ্রেফতারকৃত ১নং আসামীর সাথে ভিকটিম এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।

গ্রেফতারকৃত ১নং আসামী ভিকটিমকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জুন ২০২৫ দুপুর আনুমানিক ১ টার সময় খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোড তারের পুকুর মোস্তফা কামাল এর বাড়ীর ৩ য় তলার ছাদের উপর চিলেকোঠার রুমের ভিতর নিয়ে ভিকটিমকে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়।

ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ১নং আসামী ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। তখন রুমের ভিতরে তদন্তেপ্রাপ্ত ২নং আসামী প্রবেশ করে এবং ১নং আসামী রুম থেকে বের হয়ে যায়। পরবর্তীতে তদন্তেপ্রাপ্ত ২নং আসামী ভিকটিমকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ধর্ষণের ঘটনার বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সিপিএসপি এর একটি দল আসামিদ্বয়কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদ্বয়কে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

গ্রেফতারকৃত আসামিদের খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট