1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর শান্তিনগরে ডিবি কর্তৃক ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার; আটক-১ - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানীর শান্তিনগরে ডিবি কর্তৃক ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার; আটক-১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-ফারুক আহম্মেদ খান (৬৩)। এ সময় তার হেফাজত হতে রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের গুলির একটি খোসা এবং একটি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:২৫ ঘটিকায় শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাতে মিরপুর মডেল থানার একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়। সে সময় গোপন সংবাদের ভিত্তিতে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ফারুকের হেফাজতে অবৈধ গুলি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে উক্ত গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট