1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে বাজার মনিটরিংয়ে ইউএনও: একজনের জেল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়া আদমদীঘিতে বাজার মনিটরিংয়ে ইউএনও: একজনের জেল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার হাটবাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১ টায় যৌথবাহিনী আদমদীঘি বাজারের বিভিন্ন দোকানপাটে এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। দন্ডপ্রাপ্ত মজনু সরদার আদমদীঘি উপজেলা সদরের মজিবর রহমানের ছেলে। অভিযান দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা এলাকার ক্যাম্প কমান্ডার সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসনূর রহমান, উপজেলা স্যানিটারী ইনসপেক্টর কামাল হোসেনসহ যৌথ বাহিনীর সদস্যা অংশ গ্রহন করেন। সারাদেশে ন্যায় হাট ও বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, বিভিন্ন সামগ্রীর মূল্য তালিকা টাঙ্গানোসহ বাজার নিয়ন্ত্রণ রাখতে বৃহস্পতিবার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনুজম অনন্যার নেতৃত্বে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে দৈনিক বাজারে যৌথ বাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযান কালে খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে হোটেল মালিক মজনু সরদারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া মাছ, মুরগি বাজার, সবজি বাজার, দধি মিষ্টি দোকান-সহ খাবার হোটেল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও ক্রেতাদের নিকট থেকে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয়া ও দোকানে দ্রব্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে বেচাকেনা করার পরামর্শ ও সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতেদর নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট