1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী পুলিশের লোগো, ব্যাগ ও আইডি কার্ডসহ গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী পুলিশের লোগো, ব্যাগ ও আইডি কার্ডসহ গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্য সহ আন্তঃজেলা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলা সদরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) ও একই গ্রামের আলেপ সেখের ছেলে ওমর ফারুক (২৭)। রোববার (৬ জুলাই) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মথারপুর বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শাহদত, ফারুক ও কুদ্দুস দেশের বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করে থাকে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে নিরাপদ ভাবে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় তারা শনিবার রাতে শেরপুরের চান্দাইকোনা বাজার এলাকা থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মধ্যরাতে মথুরাপুর জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পুলিশ লেখা কাঁধে ঝুলানো ব্যাগের ভেতর দেড় কেজি গাঁজা জব্দ করে। এছাড়া তাদের কাছে পুলিশের লোগো ও আইডি কার্ড পাওয়া যায়। উল্লেখ্য, স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে সুনামগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্য শাহাদত হোসেন চাকরিচ্যুত হয়েছে। এরপর থেকে শাহাদত আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। সে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "বগুড়ায় ৩ মাদক ব্যবসায়ী পুলিশের লোগো, ব্যাগ ও আইডি কার্ডসহ গ্রেফতার"

  1. Luca249 বলেছেন:

    Join our affiliate community and earn more—register now! https://shorturl.fm/tN5qK

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট