1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজধানী ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় পুরান ঢাকার হোসাইনী দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ খালি পায়ে, বুক চাপড়ে, ’হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে মিছিল শুরু করেন। মিছিলটি বকশি বাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবির ৪নং গেইট এবং সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হয়।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে, ডিএমপি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।

প্রসঙ্গত, ১০ মুহররম তথা পবিত্র আশুরা সারা পৃথিবীতে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। শিয়া সম্প্রদায় এই দিনটি নানাবিধ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাপকভাবে পালন করে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। পুরান ঢাকার লালবাগের ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও ঢাকা মহানগরীর শিয়া সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী শোক মিছিল আয়োজন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট