1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় -১জম শিক্ষক দিয়ে চলছে একটি প্রাথমিক বিদ্যালয় - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিদেশি পিস্তল, গুলি,ম্যাগাজিন ও প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

ডিমলায় -১জম শিক্ষক দিয়ে চলছে একটি প্রাথমিক বিদ্যালয়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি

: নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র যেন অনিয়মের প্রতিচ্ছবি। মঙ্গলবার (৮ জুন) দুপুর আড়াইটায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৫ জন শিক্ষকের মধ্যে মাত্র ১ জন শিক্ষক উপস্থিত থেকে ১৪ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস নিচ্ছেন। বাকি ৪ জন শিক্ষক ছিলেন অনুপস্থিত। অথচ এ বিদ্যালয়ে মোট ১২০ জন শিক্ষার্থী তালিকাভুক্ত রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণিতে ১৭ জন, প্রথম শ্রেণিতে ২৯, দ্বিতীয়। শ্রেণিতে ২০, তৃতীয় শ্রেণিতে ১৯, চতুর্থ শ্রেণিতে ২০ এবং পঞ্চম শ্রেণিতে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। অথচ মাত্র কয়েকটি শ্রেনীর ১৪ জন উপস্থিত শিক্ষার্থীর জন্য এককভাবে ক্লাস পরিচালনা করছেন সহকারী শিক্ষক কেফায়েত আলী।

স্থানীয়রা জানান, এ চিত্র নতুন নয়। প্রতিদিনই শিক্ষকরা নিয়মিতভাবে ক্লাস বর্জন করে থাকেন। এমনকি কোনো কারণ ছাড়াই তারা বিদ্যালয়ে উপস্থিত হন না। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। ফলে শিক্ষকরা অনিয়মে উৎসাহী হয়ে পড়েছেন।

প্রধান শিক্ষক আমির উদ্দিন বলেন, আমি তো আজকে কাজের কারণে বাহিরে ছিলাম, বিদ্যালয়ে ছিলাম না কিছু বলতে পারবো না। আর এভাবে তো ক্লাশ নেওয়া হয়না। কালকে গিয়ে শুনবো।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ কুমার গাছি জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন। প্রয়োজনীয় তদন্ত শেষে. দোষী শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি বিদ্যালয়ের এমন দুরবস্থা দ্রুত সমাধান করতে হবে। না হলে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।#

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট