1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ ১১:০০ ঘটিকার সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মহোদয় ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ পরিদর্শন করেন। এই সময়ে বাংলাদেশ পুলিশ এর মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়সহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় এবং ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান পিপিএম মহোদয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং মাননীয় আইজিপি মহোদয়কে শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক বরণ করে নেন । অতঃপর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের অংশগ্রহণে ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ কনভেনশন হলে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয় । ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয় ও ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট হতে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যার কথা শ্রবণ করেন এবং কিছু কিছু প্রতিবন্ধকতা/সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য কিছু কিছু সমস্যা সমাধানের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন । মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের তার সহকর্মীদের প্রতি এমন আন্তরিকতা এবং মহানুভাবতায় ঢাকা জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ অত্যন্ত মুগ্ধ ও আনন্দিত । যার ফলশ্রুতিতে উক্ত সভায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট