1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শার রামচন্দ্রপুর গ্রামে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যুঃ মামলা না করতে হুমকি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

যশোর শার্শার রামচন্দ্রপুর গ্রামে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যুঃ মামলা না করতে হুমকি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় অবৈধভাবে হাঁসের ফার্মে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সেই সংযোগের জিআই তারে স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষক মারা গেছে।

নিহত আহাদ আলী শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে। অপরদিকে হাঁসের খামার মালিক সোহাগ হোসেন ওরফে কালু একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

রোববার (১৩ জুলাই) সকালে শার্শার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটলে হাঁসের খামারটি বিক্ষুদ্ধ গ্রামবাসি ভাংচুর করে।

এঘটনায় খামার মালিক পক্ষের লোকজন মৃত আহাদ আলীর একটি ঘরের চাল ভেঙ্গেছে এবং মামলা না করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার।

ভুক্তভোগি পরিবারের জুলেখা বেগম বলেন, তার শশুর বাড়ি থেকে সকালে খেয়ে তাদের জমিতে কাজ করতে যায়। তাদের জমির পাশে ছিল একই গ্রামের কালুর হাঁসের খামার। সে ওই খামারে শিয়াল মারার জন্য প্রতিদিন বিকেল থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ এর তারে সংযোগ দিয়ে রাখত। ওই সংযোগ তার তাদের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা হয়। রোববার সকালে কালু বিদ্যুৎ লাইন বন্ধ না করায় এ দুর্ঘটনার শিকার হয় তার শশুর।

তিনি বলেন, এদিকে কালুর চাচাতো ভাই জুয়েল বাড়ি এসে নিজেকে পুলিশের বড় গোয়েন্দা পরিচয় দেয়। সে ভূক্তভোগি পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। আমার স্বামীসহ তারা তিন ভাই বিদেশ থাকায় আমাদের বাড়িতে কেউ নেই। আমরা তাদের হুমকির জন্য মামলা করতে ভয় পাচ্ছি।

গ্রামবাসীরা জানায়, এর আগে ওই খামারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু, কুকুর ও শিয়াল মারা যাওয়ায় গ্রামবাসি খামার মালিককে শিয়াল মারার জন্য পেতে রাখা বিদ্যুৎ তারটির সংযোগ বিচ্ছিন্ন করতে বলে। কিন্তু তারা তাদের গ্রামবাসীর কথা না মেনে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় এ দুর্ঘটনার শিকার হয় আহাদ আলী। গ্রামবাসি আরো জানায়, কালুর চাচাতো ভাই পুলিশের গোয়েন্দা অফিসার জুয়েল নিহত আহাদের বাড়ি এসে মামলা না করার জন্য চাপ দেয় ভুক্তভোগি পরিবারকে।

জুয়েল কে, পুলিশ এর কোন পদে আছে জিজ্ঞাসা করলে জুয়েল জানায়, সে একজন কনস্টেবল। এর আগে সে ডিবিতে ছিল। মামলা না করতে হুমকি দিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমি তাদের কোন হুমকি দেয়নি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুর একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দায়ের ও ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট