1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপি নেতা এড. হামিদুল হক চৌধুরী হিরু ও আব্দুল মান্নানের লিফলেট বিতরণ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপি নেতা এড. হামিদুল হক চৌধুরী হিরু ও আব্দুল মান্নানের লিফলেট বিতরণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা সদরে বিভিন্ন হাট-বাজার ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, ছাত্র বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান এ্যাঞ্জেল, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা সুলতান মাহমুদ চঞ্চল, সান্তাহার ইউপির পানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল ও তাঁতীদলের সহস্রাধিক নেতাকর্মীরা।
অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই লিফলেট বিতরণ করছি। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট