1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
উল্লাপাড়ায় নিখোজের ৪ দিন পর ভ্যান চালকের লাশ উদ্ধার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

উল্লাপাড়ায় নিখোজের ৪ দিন পর ভ্যান চালকের লাশ উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশে ফুলজোর নদীর কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে নিহত সোহাগ এলাকা থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজির পর, না পেয়ে তার পিতা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার লোকজন নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবার সোহাগের লাশ বলে শনাক্ত করে। নিহত সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশর প্রাথমিক ধারনা।

ওসি রাকিবুল আরও জানান, উদ্ধারকৃত সোহাগের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট