1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন ৬৬৯এর নির্বাচন ২০২৫ সম্পূর্ণ সভাপতি বাবু,সাধারণ সম্পাদক রাজ্জাক - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর শার্শায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন ৬৬৯এর নির্বাচন ২০২৫ সম্পূর্ণ সভাপতি বাবু,সাধারণ সম্পাদক রাজ্জাক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 
মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত বেনাপোল নাভারন ও বাগআঁচড়া এলাকায় পরিচালিত
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনেক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়।

শুক্রবার (১৮ জুলাই ) শার্শার বাগআঁচড়া হাইস্কুল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বমোট ১২২৬ ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷

এতে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান বাবু। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। অপরদিকে,৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।

বিজয়ীদের অন্যান্যরা হলেন- সহ:সভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী,যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদন পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম,দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন।

ভোট পর্যবেক্ষণ করেন, খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম,শার্শা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. রবিউল ইসলাম, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক- মো. সহিদ আলী,শার্শা উপজেলা সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব- মো. সেলিম হোসেন আশা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক- নাহিদ হাসান নিপুন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি- মো. আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক- মো. জাহাঙ্গীর হোসেন,যশোর জেলা কৃষক দলের নেতা মতিয়ার রহমান মতিন,শ্রমিক নেতা- মো. ইয়াকুব আলী, সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওসি রবিউল হোসেন জানান,সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন। নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে ১২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে ছিলেন।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করেন ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট