1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর ট্রলিব্যাগ থেকে ৬০ লক্ষ টাকা বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে (এনএসআই) - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর ট্রলিব্যাগ থেকে ৬০ লক্ষ টাকা বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে (এনএসআই)

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর তিন যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমস।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফেরত তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এনএসআই ও কাস্টমস টিম।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্ত তিন যাত্রী হলেন—মোহাম্মদ শাহ্ আলম, আশরাফুল ইসলাম ও মো. আরফান। তিনজনেরই বাড়ি চট্টগ্রামে এবং তারা নিয়মিত ‘ব্যাগেজ পার্টি’র হয়ে মালামাল বহন করতেন বলে জানা গেছে।

তাদের ব্যাগ থেকে মোট ৫৭০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট এবং ৩০টি উন্নতমানের মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে রয়েছে আইফোন, গুগল পিক্সেল ও স্যামসাংসহ বিভিন্ন দামি মডেল। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

বর্তমান ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একজন যাত্রী বছরে একবার একটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্তভাবে আনতে পারেন। প্রবাসীরা, যাদের বৈধ বিএমইটি কার্ড রয়েছে এবং যারা কমপক্ষে ছয় মাস বিদেশে ছিলেন, তারা বছরে দুটি মোবাইল আনতে পারেন শুল্কমুক্ত সুবিধায়। এছাড়া, একজন যাত্রী সর্বোচ্চ এক কার্টন সিগারেট আনতে পারেন বিনা শুল্কে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অভিযুক্ত তিন যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে এবং তাদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে তাদের সতর্ক করে এই যাত্রায় ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট