1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্রগ্রাম ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজে হইতে ১০ লক্ষ টাকার মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

চট্রগ্রাম ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজে হইতে ১০ লক্ষ টাকার মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার ( ১৯ জুলাই) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ( ১৯ জুলাই) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটে অবস্থানরত সকল চোর বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামাল যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট