1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়া আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ভোলাকে নাশকতা মামলায় গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল (১৯ জুলাই) শনিবার দিবাগত রাতে ভোলাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  আজ রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আমিরুল ইসলাম ভোলা (৪২)  উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং সান্তাহার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতসহ প্রায় পাঁচ শতাধিক আ’লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সান্তাহার ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি  আমিরুল ইসলাম ভোলাকে নাশকতা মামলায় গতরাতে গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট