1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নবাবগঞ্জে পুলিশের অভিযানে ফরিদপুর জেলায় থেকে আন্ত:জেলা ডাকাত সর্দার খোকনসহ ৫ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ফরিদপুর জেলায় থেকে আন্ত:জেলা ডাকাত সর্দার খোকনসহ ৫ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় নবাবগঞ্জ থানার একটি চৌকস টিম ১৯/০৭/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা ও ফরিদপুর জেলায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার খোকনসহ ০৫ জন আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেন এবং তাদের দেওয়া তথ্য মতে ডাকাতি হওয়া বিপুল স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ-

০১। ডাকাত সর্দার মোঃ খোকন ওরফে জসিম (৩৮), পিতা-মৃত আওয়াল, মাতা-শিরিন বেগম, স্থায়ী : গ্রাম-সুলনা (চান্দ্রা), থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, বর্তমান ঠিকানা-নাওয়াপাড়া, জামদানী ১ নং গলি (আল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, ০২। সালাম (৫৬), পিতা-মৃত লতিফ মাতবর, মৃত-সূর্য বানু, স্থায়ী: গ্রাম-খাটরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, ০৩। হামিদুল (৩৭), পিতা-আব্দুল ইসলাম, মাতা-ফুলু বেগম, সাং-পূর্ব বাগডোকরা, থানা-ডোমার, জেলা-নীলফামারী, ০৪। শফিকুল ইসলাম (৪৩), পিতা-আব্দুল করিম, মাতা-বিফলা বেগম, সাং-বাসা নং-২৪৮, ব্লক-ত, রোড-৩, থানা-পল্লবী, ডিএমপি-ঢাকা, ৫। সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), পিতা-সরোয়ার মাতুব্বর, মাতা-নাসিমা বেগম, গ্রাম-বাররা (ইউপি-রুরুল্যাগঞ্জ), থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর।

উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ

১। গলিত স্বর্ণের টুকরা সহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ পাথর সহ ৩ ভরি ৫ আনা।
২। রুপার বিভিন্ন অলংকারের অংশ ৮০ ভরি (প্লাস্টিকের বাটি সহ)

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাববগঞ্জ থানার মামলা নং- ০৯(০৫)২৫ এবং ১৩(০৭)২৫ এর সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করে।

উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রেস রিলিজ
তারিখ-২০/০৭/২০২৫
জেলা পুলিশ, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট