1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ধর্মদ্রোহী বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

ডিমলায় ধর্মদ্রোহী বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মোঃ মামুন ডিমলা (নীলফামারী)প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়ন ছাতুনামা ঈদগাঁহ মাঠে ধর্মদ্রোহী মন্তব্যের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) বাদ আসর আয়োজিত এ সমাবেশে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন বিএনপির তাতী দল নেতা খায়রুল ইসলামের এক ভিডিও বার্তায় দেয়া “জান্নাতের আশা নেই, দোজখের ভয় নেই”- এ ধরনের মন্তব্যকে ইসলাম ও ঈমানের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রবিউল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা একরামুল হক, সমাজসেবক আব্দুর করিম, ডা. আবুল কাশেম, আসাদুল ইসলাম, হামিদুল ইসলাম ও ছাতুনামা জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, খায়রুল ইসলামের এই বক্তব্য ঈমানবিরোধী। তিনি যেন সোসাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চান—আল্লাহর দরবারে এবং দেশের মানুষের কাছে। অন্যথায় তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন বক্তারা

আয়োজনে,৯নং ওয়ার্ডবাসী আলেম সমাজ এবং তাওহীদি জনতা ডিমলা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট