1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ খ্রি.
৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- কামাল মিয়া (২৬) ।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকা মহানগরী অভিমুখে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়স্থ আকিজ পাম্পের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কামালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কামাল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট