1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রানীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২. - নব দিগন্ত ২৪
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

রানীশংকৈলে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১জন ও আহত-২.

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার (২৫ জুলাই ) রাণীশংকৈল-হরিপুর আঞ্চলিক মহাসড়কে হাড়িয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী তপন রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্য ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়। নিহত তপন রায় উপজেলার বলিদ্বারা এলাকার তেঘরিয়া গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। আহতরা হলেন, উপজেলার বাঁশবাড়ি গ্রামের জুলস অনন্ত রায়ের ছেলে ফুল চন্দ্র রায়(২৮) ও হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম (২২)। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট