1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী এলাকার রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ (ষোল) বান্ডেল চুরি যাওয়া পশুর চামড়া উদ্বারসহ ২ জন আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী এলাকার রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ (ষোল) বান্ডেল চুরি যাওয়া পশুর চামড়া উদ্বারসহ ২ জন আসামী গ্রেফতার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার এর ম্যানেজার জনাব মোঃ জোনায়েদ হোসেন পলাশ থানায় লিখিত অভিযোগ করেন যে, ইং ০৬/০৭/২০২৫ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় ফ্যাক্টরীতে এসে মালামাল কিছুটা কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত ০২:০০ ঘটিকা হতে রাত ০৪:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা জানালা দিয়ে বাদীর ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক ১৫,০০০ (পনেরো হাজার) স্কয়ার ফিট চামড়া, যার আনুমানিক মূল্য ১৫,০০,০০০/-(পনেরো লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়, যার মামলা নং-৬৮, তারিখ-২৪ জুলাই, ২০২৫; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ।

পুলিশি তদন্ত-জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয়ের তত্বাবধান ও দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আমির হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলের বিভিন্নস্থানের সিসিটিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ইং ২৪/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান ১১.০০ ঘটিকায় সাভার থানাধীন চামড়া শিল্প নগরী এলাকা হতে আসামী মোঃ রাসেল (৩৫) কে গ্রেফতার করে এবং উক্ত আসামীর তথ্যের ভিত্তিতে অপর আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৫৮) কে হাজারীবাগ, ডিএমপি, ঢাকা হতে গ্রেফতার করাসহ চোরাইকৃত মালামাল উদ্বার করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামীর নাম ঠিকানা-
১। মোঃ রাসেল (৩৫), পিতা-মোঃ বাহার, সাং-খাগুরিয়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, এ/পি-ঝাউচর উত্তরপাড়া (মাসুমের বাসার ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা।
২। মোঃ জাহাঙ্গীর আলম (৫৮), পিতা-মৃত সিকান্দার আলী, সাং-জাঙ্গালিয়া, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-নয়াগাঁও, বাসা নং-৩৬২/২, কামরাঙ্গীরচর, থানা-কামরাঙ্গীরচর, ঢাকা।

উদ্ধারকৃত আলামত- রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ (ষোল) বান্ডেল গবাদিপশুর চামড়া, যাতে মোট ১৭০ পিচ চামড়া রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট