1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নায়ায়ণগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন এবং ১ টি চাইনিজ কুড়ালসহ ২ ডাকাত গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

নায়ায়ণগঞ্জ রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলিসহ ১ টি ম্যাগাজিন এবং ১ টি চাইনিজ কুড়ালসহ ২ ডাকাত গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
২৫ জুলাই ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১২.৩০ ঘটিকা হতে ১২.৪৫ ঘটিকার মধ্যে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র রূপগঞ্জ থানাধীন ছোট দাড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) নিরঞ্জন কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত পালানোর চেষ্টা করে। এ সময় ০২ জন ডাকাতকে স্থানীয় জনগণের সহায়তায় গ্রেফতার করা হয়। তারা হচ্ছে- (১) ছাব্বির হোসেন (২৪), পিতা- সেলিম, সাং-ভাঙ্গুরা বাজার, মুরাদনগর, কুমিল্লা; বর্তমান ঠিকানা: বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ; (২) মোঃ ইউনুস (৪২), পিতা- মৃত ফজলুল করিম, মাতা- রুজিনা বেগম, সাং-ভাটি বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তাদের শরীর তল্লাশি করে (ক) ০১টি বিদেশি পিস্তল (Made in Japan, NO1171)
(খ) ০১টি পিস্তলের ম্যাগাজিন
(গ) ০১ রাউন্ড তাজা গুলি
(ঘ) ০১টি লোহার তৈরি কাঠের হাতলযুক্ত কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর রূপগঞ্জ থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারা অনুযায়ী ডাকাতির প্রস্তুতি মামলা এবং
১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯(ই) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। ডাকাত ছাব্বির হোসেন (২৪) এর বিরুদ্ধে ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে ৫টি মামলা এবং ডাকাত মোঃ ইউনুস (৪২) এর বিরুদ্ধে ডাকাতিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে। আসামীদের বিধি মোতাবেক থানা হতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট