1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
৫ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন জাদুকরকে গ্রেফতার করলো ডিবি পুলিশ যশোর - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

৫ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন জাদুকরকে গ্রেফতার করলো ডিবি পুলিশ যশোর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার পিপিএম, এএসআই(নিঃ) মোঃ শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ইং ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখে ০০:৪৫ ঘটিকায় চৌগাছা থানাধীন দেবীপুর বাজার সংলগ্ন উই কেয়ার প্রোজেক্টের আবাসন থেকে ৫ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন@ জাদুকর কে গ্রেফতার করে।

তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় ওয়ারেন্ট হওয়ার পরেও নানা কৌশলে শ্রমিকের ছদ্মবেশে উই কেয়ার প্রোজেক্টে ছদ্মবেশে কাজ করে দীর্ঘদিন সে ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ও সোর্সের দেওয়া তথ্য মতে প্রথমবারের মত গ্রেপ্তারের সম্মুখীন হন প্রতারণার এই জাদুকর।

তার বিরুদ্ধে নিম্নোক্ত সি আর ৫ গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল-
সি আর ৪১৫১/২৪
সি আর ৪০৭৬/২৪
সিআর ১৯৬৩/২৪
সি আর ১৫৩৪/২৪
সি আর ৩৬৮৬/২৪

গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামির নাম ঠিকানা:

নামঃ-শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন@জাদুকর (৫০)
পিতাঃ-মৃত গোলাম কাউছার
মাতাঃ-মৃত আনোয়ারা বেগম
সাংঃ-খোলাডাঙ্গা, ধর্মতলা থানাঃ-কোতোয়ালী
জেলাঃ-যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট