1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সিএমপি'র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী - নব দিগন্ত ২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৯ জুলাই ২০২৫ খ্রি. বিকাল ৩:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:৩০ ঘটিকা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ে বেশ কয়েকজন সেবা প্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সেবা প্রার্থীর মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে আবেগ আপ্লুত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবা প্রার্থীগণ সিএমপি কমিশনার মহোদয়ের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, বর্তমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার “ওপেন হাউজ ডে” আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট