1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ভিক্টোরিয়া পার্ক এলাকায় ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

রাজধানী ভিক্টোরিয়া পার্ক এলাকায় ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখল করার কারণে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করেছে ডিএমপির লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উক্ত সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগসহ সূত্রাপুর ও কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ২৯ জুলাই ২০২৫ খ্রি. তারিখ বিকেল ৩:০০ টা থেকে ৫:৩০টা পর্যন্ত ভিক্টোরিয়া পার্ক এলাকায় বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন না থাকার কারনে এবং হেলমেটবিহীন মটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং ও উল্টো পথে যান চলাচলের কারনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন বিধান ভঙ্গের অভিযোগে একাধিক ব্যক্তিকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, এক জনকে ৭ দিনের কারাদণ্ড, ও ৪টি যানবাহন আটক করে কাগজপত্র প্রদর্শনের ৭ দিনের সময়সীমার আদেশ প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে আরো জানা যায়, একই দিনে একই এলাকায় অবৈধভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট