1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার অভিযানে অপহরন হওয়ার ১২ ঘন্টার মধ্যে মুক্তিপণের দাবীতে অপহৃত ৪ বছরের শিশু উদ্ধার এবং ৪ জন অপহরনকারী গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার অভিযানে অপহরন হওয়ার ১২ ঘন্টার মধ্যে মুক্তিপণের দাবীতে অপহৃত ৪ বছরের শিশু উদ্ধার এবং ৪ জন অপহরনকারী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৭/০৭/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদীর বড় বোন হোসনে আরা বেগম (৩৩) ভিকটিম শিশু (৪) কে নিয়ে মুরাদপুর এলাকা কাজ করতে যায়। একই তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় ৩নং আসামী মোছাঃ রোজিনা বেগম (২১) এর সাথে মুরাদপুরে দেখা হয়। বর্ণিত ৩নং আসামী ভিকটিমের খালা হোসনে আরা কে কিছু কাপড় চোপড় কিনে দিবে বলে তার বর্তমান বাসার সামনে একটি চা দোকানে বসিয়ে রেখে ৩ নং আসামী রোজিনা বেগম ১নং আসামী রফিক ইয়াছিন (২৮) ২ নং আসামী মোঃ মিজান (৩৫) ও ৪ নং আসামী মোছাঃ রুজি আক্তার (৩০)সহ অজ্ঞাতনামা একটি সিএনজি করে বাদীর বোন ও ভিকটিম শিশুকে নিয়ে বায়েজিদ বাংলাবাজার এলাকায় যায়। একই তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার আল আমিন মসজিদের দক্ষিণ পাশে জুতা দোকানের সামনে এসে ভিকটিমের খালা হোসনে আরা কে ৪নং আসামীর সাথে দাঁড় করিয়ে ১নং আসামী ভিকটিম শিশু’কে কোলে নিয়া ২ ও ৩নং আসামীসহ কাপড় কেনার নাম করে দোকানের ভিতরে যায়। পরবর্তীতে অনেক দেরি হলে ৪নং আসামী ভিকটিমের খালাকে জানায় ১-৩নং আসামী ভিকটিম শিশুকে অপহরণ করেছে এবং মুক্তিপণ বাবদ ২৫,০০০/-টাকা চায়। বিষয়টি শুনে ভিকটিমের খালা কান্নাকাটি করে এবং তা দেখে আশপাশে লোকজন এগিয়ে আসে ৪নংআসামীকে আটক করে এবং পুলিশকে বিষয়টি অবহিত করে।

অপহরণের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান অপারেশন অফিসার এসআই/নিঃ নুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করে। অভিযান টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন প্রত্যান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৮/০৭/২০২৫ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকার সময় ১, ২ ও ৩নং আসামীদের আটক করেন এবং ৩নং আসামী রোজিনা বেগম এর হেফাজত হতে ভিকটিম শিশু’কে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মুক্তিপনের দাবীতে ভিকটিম শিশু’কে অপহরন করে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট