1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
**খাগড়াছড়িতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে ব্র্যাক, পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ সচেতনতামূলক কর্মসূচি** - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

**খাগড়াছড়িতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে ব্র্যাক, পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ সচেতনতামূলক কর্মসূচি**

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

**মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: **

খাগড়াছড়িতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে ব্র্যাক, পৌরসভা ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় পরিচালিত এ কার্যক্রমে ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে পৌর এলাকার আরামবাগ, শান্তিনগর, গঞ্জপাড়া, মহাজন পাড়া ও বাজার এলাকায় ড্রেন, নালা ও ঘরের আশপাশের জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হয়—কীভাবে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষভাবে জমে থাকা পানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও বদ্ধ ড্রেন নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক প্রসেনজিত দাস, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা নাজমুল হোসেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মাসুদ রানা, রেড ক্রিসেন্টের সদস্য, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

জেলা ব্যবস্থাপক প্রসেনজিত দাস বলেন, “খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনসচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়া হবে।”

এ ধরনের সম্মিলিত উদ্যোগ এলাকার জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট