1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাস্তায় ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলো এক সুন্দরী পাগলি - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোর বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে ২ কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি যশোর ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ডাইমন্ড সহ ভারতীয় নাগরিক আটক যশোর শার্শা উপজেলার পিআইও রঞ্জুর বিরুদ্ধে প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ তদন্তের দাবি বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলা ভাঙচুর বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ

রাস্তায় ফুটফুটে কন্যা সন্তান প্রসব করলো এক সুন্দরী পাগলি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান পাইকগাছা (খুলনা )প্রতিনিধ:

মানুষ রুপের পশুদের আক্রমণের শিকারে ভারসাম্যহীন এক সুন্দরী পাগলী হয়ে পড়ে অন্তস্বত্বা। অচেনা অজানা পরিচয়হীন পাগলী হলো মা। কোথা থেকে কতদিন এ এলাকায় সেটাও রয়ে গেছে অজানা। রাস্তার উপর ফুটফুটে ২.১ কেজি ওজনের সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই,রাখে আল্লাহ মারে কে ।

পাইকগাছা মেইন রোডের হিরো শোরুমের রাস্তার বিপরীতে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছে এক অজ্ঞাতনামা পাগলি। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১ :২০ টায় সন্তান প্রসব করে ওই পাগলি। বর্তমানে ওই প্রসূতি ও তার সন্তান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে রয়েছেন। মা ও বাচ্চা সকলেই সুস্থ এবং নিরাপদে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, মেইন রোডের এক দোকানের সামনে প্রসব বেদনা ওঠার পর পাগলি নিজেই তার সন্তান প্রসব করেন। পাশের দোকানের কিছু লোক দেখতে পায় এবং স্থানীয়দের সহযোগিতায় হাসপাতাল এনে ভর্তি করিয়ে দেয়। এখন মা-মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানেই রয়েছেন। মা-মেয়ে দুজনেই সুস্থ ও নিরাপদে আছেন।

এ বিষয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেহানা পারভীন এই পাগলি সম্পর্কে বলেন , বেশ কিছুদিন যাবত ওই পাগলি পেটে বাচ্চা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। আশপাশের দোকান থেকে খাবার চেয়ে খেত। মেইন রোডের একটি দোকানের সামনে পাগলিটি বাচ্চা প্রসব করে, এখন সে ও তার নবজাতক সন্তান সুস্থ আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান বলেন সকালের দিকে ভারসাম্যহীন এক মহিলা ডেলিভারি বিষয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা সব কিছু সঠিকভাবে ব্যবস্থাপনা করি, এবং আমি নিজে গিয়ে পরিদর্শন করে এসেছি, মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট