1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী মোহাম্মদপুরে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের আরও চার সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ৩১ জুলাই ২০২৫ খ্রি.
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাটালি গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ ফরহাদ (২৩) ২। মোঃ হাসান ওরফে পাটালি হাসান (২২) ৩। মো: আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) ও ৪। মোঃ রফিক (২৩)।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৫ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন জাফরাবাদ ইত্যাদির মোড়ে বাদী মোঃ আনোয়ার হোসেনের বসতবাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ০৬:০০ ঘটিকায় কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে হাসান, আলমগীর ও রফিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন । কিশোর গ্যাং গ্রুপের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট