1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মিরপুরে দোকানে চুরির ঘটনায় মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগে অভিযান পরিচালনা করে ১ জন গ্রেফতার: টাকা উদ্ধার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

মিরপুরে দোকানে চুরির ঘটনায় মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগে অভিযান পরিচালনা করে ১ জন গ্রেফতার: টাকা উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ মিরপুরে একটি দোকানে চুরির ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. আলী রাজ (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চুরিকৃত অর্থের ২০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত (৩০ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:০০ ঘটিকা থেকে (৩১ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ৮:০০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগ, ছাপড়া মসজিদ বাজার সংলগ্ন “কাদের গোস্ত বিতান এন্ড জেনারেল স্টোর” এর ক্যাশ বাক্স থেকে নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদির এজাহারের ভিত্তিতে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার তদন্তের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:১৫ ঘটিকায় মিরপুর থানাধীন উত্তর পীরেরবাগে অভিযান পরিচালনা করে মো. আলী রাজকে তার ভাড়াবাসা থেকে গ্রেফতার করা হয় ।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত মো. আলী রাজের বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানা ও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট