1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রাজৈরে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মোঃ নাজমুল শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

টেকেরহাট, রাজৈর |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত “জাতীয় গণঅভ্যুত্থান দিবস”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম – বাংলাদেশ জিন্দাবাদ”—এই ঐতিহাসিক স্লোগান ধারণ করে সকাল ১০টায় টেকেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে র‍্যালিটি শুরু হয়। আয়োজনে ছিলেন রাজৈর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

র‍্যালিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন বিএনপির রাজৈর পৌরসভার আহ্বায়ক ও সাবেক মেয়র প্রার্থী জনাব শেখ জাকির হোসেন।
তিনি ২০২০ সালের পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেন এবং ২০১৮ সালে মাদারীপুর-২ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। তিনি সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল রাজৈর উপজেলা, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল রাজৈর উপজেলা, সাবেক যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা যুবদল, সাবেক সদস্য, মাদারীপুর জেলা বিএনপি, এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজৈর উপজেলা বিএনপি।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “দেশে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণ জেগে উঠছে—এই গণঅভ্যুত্থান হবে স্বৈরতন্ত্রের পতনের সূচনা।”

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন:

মেহেদী হাসান সান, সভাপতি, শিরখাড়া ইউনিয়ন যুবদল (প্রার্থী)।

বাবলু খালাসী, সাধারণ সম্পাদক (প্রার্থী), শিরখাড়া ইউনিয়ন বিএনপি।

সানোয়ার মাতুব্বর, সাধারণ সম্পাদক, শিরখাড়া ইউনিয়ন কৃষক দল।

মোঃ সোহেল মাতুব্বর, শিরখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

নুর ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, ইশিবপুর ইউনিয়ন বিএনপি।

রিয়াদ শরীফ, সেক্রেটারি (প্রার্থী), ইশিবপুর ইউনিয়ন যুবদল।

বক্তব্যে নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে দৃঢ় আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট