1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার এসআই(নিঃ)/মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী মহাসড়কের পাশে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে বিকাল ১৪.৪৫ ঘটিকার সময় কুমিল্লা দিক হতে “এশিয়া লাইন” নামীয় যাত্রীবাহী পরিবহন, যার রেজিঃ নং কুমিল্লা ব-১৪-১৮৪১ নামক বাসটি থামানোর সংকেত দিলে চালক বাসটি থামায়। অতঃপর উল্লিখিত অফিসার ও ফোর্স বর্ণিত বাসের ভিতরে উঠে সন্দেহ ভাজন ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে একজন মহিলা তার সিট হতে উঠে কৌশলে গাড়ি হতে নামার চেষ্টা করলে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথা বলে। অতঃপর সংগীয় ফোর্সের সহায়তায় তাকে বাস হতে নিচে নামানো হয়। নিচে নামানোর পর উক্ত মহিলা তার নাম রিনা বেগম (৩৮), স্বামী-কবির গাজী, পিতা-মৃত আইয়ুব আলী, সাং-কৈয়ারবাজার বাদরগাজা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, বলে জানায়। এরপর তার শরীর নারী পুলিশ দিয়ে তল্লাশি করার সময় তার পেটে ও পিঠে রশি দিয়ে বাঁধা ০৩ (তিন) কেজি গাঁজা বের করে দিলে উক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, সে দীর্ঘ দিন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ক্রয়- বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে অদ্য ০৫/০৮/২৫ খ্রি : বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট